চট্টগ্রামে আইন কর্মকর্তার মা হত্যা: ৪জনের মৃত্যুদণ্ড - ১৫ জুলাইয়ের মধ্যে মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন: যোগাযোগমন্ত্রী - এক মাস সভা-সমাবেশ করতে দেয়া হবে না:স্বরাষ্ট্রমন্ত্রী - সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি,আহত ৫
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ব্যর্থ পরিচালকদের পদ শূন্য ঘোষণা

বাংলাটাইমস রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর যে সমস্ত উদ্যোক্তা ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ উদ্যোক্তা পরিচালকদের পদ শূন্য ঘোষণা করেছে এসইসি। এছাড়া নতুন পরিচালনা পর্ষদের তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে পর্যন্ত যেসব পরিচালক নিজ কোম্পানির দুই শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন, তাঁদের বাদ দিয়ে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসইসিতে জমা দিতে হবে। একই সঙ্গে রেজিস্ট্রার অব জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) কর্তৃক সত্যায়িত পার্টিকুলারস অব ডিরেক্টরসের (ফরম-১২) অনুলিপি এসইসিতে জমা দিতে বলা হয়েছে।
গত ২০১১ সালের ২২ নভেম্বর পরিচালকদের ন্যুনতম দুই শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপণ জারি করে এসইসি। এ আদেশের বিরুদ্ধে পরিচালকরা উচ্চ আদালতে আবেদন করলে তা খারিজ হয়ে যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে পুঁজিবাজার তদন্ত কমিটি ২০১১ এর রিপোর্টের ভিত্তিতে কমিশনের অধিকতর তদন্তে উল্লেখিত অমনিবাস একাউন্টের অনিয়মের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট বিভাগে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে কার্যবিবরণীর অপেক্ষা না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করা হয়।

// ঢাকা, ১২ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.