গাজীপুরে বোমা হামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড - সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - চট্টগ্রামে আ. লীগ নেতা খুন, সড়ক অবরোধ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ডিএসসিতে ১৪ মাসে সর্বোচ্চ লেনদেন

বাংলাটাইমস রিপোর্ট: বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত ১৪ মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে। একই সঙ্গে সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৭৮ পয়েন্টে । যা গতদিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেশি।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট এক হাজার ২৮৮ কোটি ৪২ লাখ ৭৩ হাজার টাকা। এর আগে গত বছরের ৩১ জুলাই ডিএসইর সর্বোচ্চ লেনদেন হয়েছিল এক হাজার ৩৪১ কোটি ২৬ লাখ ৩৪ হাজার টাকা। ডিএসইর সভাপতি রকিবুর রহমান সূচক ও লেনদেন বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। স্টক ব্রোকার, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ড নতুন করে বাজারে সক্রিয় হচ্ছে। এর প্রভাব সার্বিক লেনদেনের ওপর দেখা যাচ্ছে।’
এর আগে, লেনদেন শুরুর প্রথম দিকে ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়ায়। ওই সময়ের মধ্যে লেনদেন হয় ২০১ কোটি টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।
বুধবার লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭ টির, কমেছে ৮১টির এবং অপরির্বতিত রয়েছে সাতটি কোম্পানির শেয়ার। বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর হচ্ছে, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, বিএসসিসিএল, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, গোল্ডেন সন, এমআই সিমেন্ট প্রভৃতি

// ঢাকা,১৯ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.