এফবিআই হেফাজতে হত্যা - স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে রাজ্জাক - আজ শুভ বুদ্ধ পূর্ণিমা - বৃষ্টিতে নগরজীবন বিপর্যস্ত
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

চীনে জাপানি দূতাবাসের সামনে বিক্ষোভ

বাংলাটাইমস ডেস্ক: রোববার চীনের জাপানি দূতাবাসের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছে। এর একদিন আগে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দূতাবাসে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। সম্প্রতি জাপান পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ কেনার ঘোষণা দেয়ার পর চীনে কয়েকদিন ধরেই এ বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা দূতাবাস লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মারে। তারা চীনা পতাকা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত গেয়ে জাপান বিরোধী শ্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
শনিবার চীনের বেশ কয়েকটি শহরে হাজার হাজার লোকের প্রতিবান বিক্ষোভের পর রোববার নতুন করে তারা দূতাবাসের সামনে জড়ো হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা জাপানের তৈর গাড়ি ও জাপানি রেস্টুরেন্টে হামলা চালায়। গত সপ্তাহে জাপান দ্বীপপুঞ্জ কেনার ঘোষণা দেয়ার পর শুক্রবার চীন বিরোধপূর্ণ এ পানিসীমায় ৬টি জাহাজ পাঠায়। আইন বলবৎ রাখার লক্ষ্যেই এসব জাহাজ পাঠানো হয়েছে বলে চীন যুক্তি দেখিয়েছে।

// ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.