রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

যৌন নিপীড়নের দায়ে মার্কিন যাজককে ৩৩০ বছরের কারাদণ্ড

বাংলাটাইমস ডেস্ক: যৌন নিপীড়নের দায়ে মার্কিন খ্রীস্টান যাজককে ৩৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে পাঁচ থেকে ১৫ বছর বয়সী পাঁচ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়।
ক্যালিফোর্নিয়ার একটি আদালত ৬৯ বছর বয়সী যাজক অস্কার ডি. পেরেজকে তাই এ শাস্তি প্রদান করে।
মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, পেরেজ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ের মধ্যে নিজ অ্যাপার্টমেন্টে এসব শিশুর ওপর পাশবিক অত্যাচার চালান।
সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, যাজক পেরেজ গীর্জায় খ্রীস্টান পরিবারগুলোর সঙ্গে পরিচিত হওয়ার পর তাদের সন্তানদের গীর্জার কাজ শেখানোর নাম করে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে কুপ্রবৃত্তি চরিতার্থ করতেন।
লস অ্যাঞ্জেলেস টাইমসের খবরে চলা হয়েছে, আদালতে খ্রীস্টান যাজক পেরেজের বিরুদ্ধে ১৪ বছরের কম বয়সী শিশুদের ওপর ২২ ধরনের লাম্পট্য চালানোর অপরাধ প্রমাণিত হয়েছে।

// ঢাকা, ১২ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.