যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয় নিহত ৯১ - সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত - প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন - আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

তোফায়েল-মেননের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান সরকারের রাজনৈতিক পরাজয়: ফখরুল

বাংলাটাইমস রিপোর্ট: তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মন্ত্রিত্বের আহ্বান প্রত্যাখ্যান করা মানে সরকারের রাজনৈতিক পরাজয় হয়েছে- এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঢাকা আর্ট সেন্টারে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  তিনি বলেন, “তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মতো প্রবীণ রাজনীতিকরা বুঝতে পেরেছেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তাই তারা মনে করেছেন, ডুবন্ত নৌকায় এখন উঠাটা ঠিক হবে না।’’ সরকারের প্রতি জনগণ বা তার দলের নেতাদেরই আস্থা নেই উল্লেখ করে, মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী দলের অবস্থান বিবেচনা করে শেষরক্ষা হবে না বলেই এ প্রস্তাব দিয়েছেন। তিনি আবারো সরকারের কথিত ব্যর্থতার সমালোচনা করে দাবি করেন যে, সাড়ে তিন বছরে এই সরকার দেশের জনগণের প্রতি কোনো ওয়াদা পূরণ করতে পারেনি।
“এরকম অবস্থায় বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তারা সরকারে যোগ না দিয়ে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারকে রক্ষা করতে পেরেছে বলে আমরা মনে করি। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।’’ এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সরকারের দুর্নীতির সাম্প্রতিক কেলেঙ্কারীর সমালোচনা করে বলেন, মাহজোটের নেতারা মন্ত্রিত্ব না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

// ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.