রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ভারতে ভূমিধসে ২৮ জনের মৃত্যু

বাংলাটাইমস ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ ও বাগেশ্বর জেলায় শুক্রবার ভূমিধসে ২৮ জনের মৃত্যু হয়েছে। প্রবলবৃষ্টিপাতের কারণে এ ভুমিধসের ঘটনাটি ঘটে।
এদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে রুদ্রপ্রয়াগ জেলায়। বাগেশ্বর জেলার আলমোরার কাছে কাপকোতে অপর ৮ জনের মৃত্যু হয়েছে।
প্রাথমিক রিপোর্টে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, অনেক লোকের ধ্বংসস্তুপে চাপা পড়ার আশংকা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
কর্মকর্তারা জানান, গতকাল থেকে প্রবল বৃষ্টিপাতের পরে আজ ভোররাতে জেলার টিমাদা, সানসারি, গিরিয়া, চুন্নি ও মাঙ্গালি গ্রামে ওই বিপর্যয় সৃষ্টি হয়। গতরাত থেকে সরযু ও কালীগঙ্গা নদীতে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবিরাম বৃষ্টিপাত ভূমিধসের কারণে হৃষিকেশ-বদ্রিনাথ ও হৃষিকেশ-গঙ্গোত্রী মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

// ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.