যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয় নিহত ৯১ - সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত - প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন - আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

অগ্নুৎপাত: গুয়েতেমালায় জরুরি অবস্থা জারি

বাংলাটাইমস ডেস্ক: গুয়েতেমালার দক্ষিণ-পশ্চিমের প্যালিন শহরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে কমপক্ষে ৩৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ফিউগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসি সূত্রে জানা যায়, ফিউগো আগ্নেয়গিরির ছাই আর ধোঁয়া প্যালিন শহর ও আশেপাশের ৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে বিমান চলাচল ব্যহত হচ্ছে। তবে রুট পরিবর্তন করে কিছু ফ্লাইট চালু রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগ্নেয়গিরির দু’দিক থেকে প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাভার স্রোত নেমে এসেছে।

এভাবে লাভা প্রবাহিত হতে থাকলে লোকজনকে সরিয়ে নেয়াটা কঠিন হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

// ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.