পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - নির্বাচন হবে না বলা রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ডিএসইতে পাঁচ মাসে সর্বোচ্চ লেনদেন

বাংলাটাইমস রিপোর্ট: মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ও লেনদেন উভয়ই বৃদ্ধি পেয়েছে। যা ছিল গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ৭৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ১৮০ কোটি টাকা বেশি। এর আগে গত ১৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৯১ কোটি টাকা। লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। দিন শেষে সাধারণ মূল্যসূচক ৫৬.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪১৩ পয়েন্টে। লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, সায়হাম কটন, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, যমুনা ওয়েল, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট ও আমরা টেকনোলজি।

// ঢাকা, ১১ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.