ভেস্তে যেতে পারে জাতীয় নির্বাচন, গার্ডিয়ানের আশঙ্কা - কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান হলেন মেহের আফরোজ চুমকি - এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগস্টে শুরু হবে: যোগাযোগমন্ত্রী - গ্রামে প্রযুক্তি সুবিধা দিতে প্রকল্প অনুমোদন
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

সাংগু বন বিভাগের জমি অবৈধ দখল

বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রাম ভিত্তিক ফোর এইচ গ্রুপ নামে একটি বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চন্দনাইশ উপজেলার পুর্ব ধোপাছড়ি সাংগু বন বিভাগের জমি অবৈধ ভাবে জবর দখল করার অভিযোগ  পাওয়া গেছে। ফোর এইচ গ্রুপের মালিকসহ তাদের লোকজন উক্ত এলাকায় যুগ যুগ ধরে বসবাস করে আসা ৯টি অসহায় পরিবারকে প্রতিদিন জোর পূর্বক উচ্ছেদের হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এসব পরিবারের লোকজন। উচ্ছেদ আতংকিত পরিবার গুলোর অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে পরির্দশন করে জানা যায়, গত ৫/৬ মাস আগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পুর্ব ধোপাছড়ির শামুকছড়ি মুখ এলাকায় আঞ্জু নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ একর প্রথম শ্রেনী জমি ক্রয় করে চট্টগ্রাম ভিত্তিক ফোর এইচ গ্রুপ নামে এই বেসরকারি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। গত দুই মাস ধরে ফোর এইচ গ্রুপের লোকজন সাংগু বন বিভাগের প্রায় তিন একর ৩য় শ্রেনীর ভুমি এবং উক্ত এলাকায় যুগ যুগ ধরে বসবাস করে আসা নয়টি অসহায় পরিবারের বসত বাড়ি কাটা তাঁরের বেড়া নির্মাণ করে ঘেরাও করে জমিতে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা লাগিয়ে দিয়েছে। বসত বাড়ির চারপার্শ্বে কাটার তাঁরের বেড়া নির্মাণের মাধ্যমে ঘেরাও করে রাখায় চাষাবাদ তো দূরের কথা দৈনন্দিন চলা ফেরা করতে পারছেনা এসব পরিবারের লোকজন। এছাড়াও ফোর এইচ গ্রুপ পার্শ্ববর্তী বান্দরবানের কুহালং ইউনিয়নের প্রচুর পরিমান জায়গা অবৈধ দখল করার পরিকল্পনা করেছে বলে জানান স্থানীয়রা। ভুক্তভুগী স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কাসেম,দেলোয়ার হোসেন,বাচা মিয়া ও আমির হোসেন জানান, আঞ্জু নামে এক ব্যক্তির কাছ থেকে গত ৫/৬ মাস আগে ১০ একর প্রথম শ্রেনীর ভূমি ক্রয় করে ফোর এইচ গ্রুপের মালিক জামিল, জেকি, মামুন, হেলাল ও দোহাজারীর বাসিন্দা হাজী শামসুল হক। তারা ১০ একর প্রথম শ্রেনীর জমি ক্রয় করার পর তাঁর কাটার বেড়া নির্মাণ করে সাংগু বন বিভাগের ৩য় শ্রেনীর পাহাড়ি জমি এবং বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জমিসহ প্রায় ২০ একর জায়গা অবৈধ ভাবে জবর দখল করে নিয়ে উক্ত জমিতে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা লাগিয়ে দিয়েছে। এই জায়গায় আমরা নয় পরিবার প্রায় ৩০ বছর ধরে বসবাস করে আসছি। পুরো জায়গার চারপাশে কাটা তাঁরের বেড়া দিয়ে ঘেরাও করে রাখায় আমরা চলে ফেরা করতে পারছিনা। এছাড়াও ফোর এইচ গ্রুপের মালিক এবং তাদের কর্মচারীরা প্রতিদিন আমাদের উচ্ছেদের হুমকি দিচ্ছে। ভুক্তভুগী স্থানীয় বাসিন্দা আনসার মিয়া, এয়াকুব আলী, নুরুল আলম ও ইসমাইল হোসেন জানান, ফোর এইচ গ্রুপের মালিকরা জোর পূর্বক আমাদের জায়গা দখল করার পর সাংগু বনবিভাগের বিপুল পরিমান জায়গা দখল করে নিয়েছে। এব্যাপারে এলাকাবাসী সাংগু বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিনকে অবগত করলে তিনি প্রথমে এসে ফোর এইচ গ্রুপের লোকজনকে বাধা প্রদান করেন। পরে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ হয়ে তিনি আর কোন প্রতিবাদ করেননি। এব্যপারে প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত ফোর এইচ গ্রুপের ম্যানেজার মামুন-অর রশিদ সাংবাদিকদের কোন তথ্য দিতে রাজি হননি। তবে প্রকল্পের অন্যতম মালিক হাজী শামসুল হক তিনি নিজেকে ফোর এইচ গ্রুপের কর্মচারী দাবি করে বলেন, ফোর এইচ গ্রুপ ফলজ বাগান করার জন্য জায়গা কিনেছে ঠিক, কিন্তু সার্ভেয়ার দিয়ে এখনো জমির পরিমাপ করা হয়নি। সার্ভেয়ার দিয়ে জমির পরিমাপ না করার আগে কাটা তাঁরের বেড়া নির্মান করে জমি ঘেরাও করাটা কতটুকু যুক্তি সঙ্গত এই প্রতিবেদকের এমন প্রশ্নে কোন সদুত্তর দিতে পারিননি তিনি। এব্যাপারে সাংগু বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন জানান, ফোর এইচ গ্রুপ তাদের ক্রয়কৃত জমি কাটা তাঁরের বেড়া দিয়ে ঘেরাও করতে গিয়ে একটি পাহাড়ের কিছু অংশ দখল করে নিয়েছে। দখলকৃত পাহাড়ের অংশটি বনবিভাগের কিনা সন্দেহ রয়েছে। তাই ফোর এইচ গ্রুপের সাথে জায়গাটি যৌথ সার্ভে করার কথা রয়েছে।

// বান্দরবান, ১০ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.