পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - নির্বাচন হবে না বলা রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

আড়াইহাজারে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে জেলা যুবলীগের সহ-সভাপতিসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এসময় বেশকয়েকটি বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বীণাচর গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি ও বীণারচর গ্রামের মধ্যবর্তী স্থানে একটি যাত্রী রিকশার সঙ্গে সিএনজি অটো রিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে রিকশার দুই মহিলা যাত্রী আহত হয়। এসময় ওই সড়কের পাশে দিয়ে হেটে যাওয়া পথচারী জেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ফারুকের ভাগিনা রিয়াজ ও নুরু সিএনজি অটো রিকশাটিকে আটক করে রাখে। খবর পেয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহম্মেদদুল কবির উজ্জ্বলের ছোট ভাই রাসেল লোকজন নিয়ে সিএনজি চালকের পক্ষেষ সিএনজি অটো রিকশা ছাড়িয়ে আনতে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তারা রাসেলকে মারধর করে। এঘটনায় দুপ্তারা গ্রামের ৩/৪ শ’ মানুষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বীণাচর গ্রামে জেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ফারুকের বাড়িতে হামলা চালায়। ভাংচুর করে তার সারের দোকান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এক পক্ষ অন্যপক্ষের উপর ঝাপিয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে উভয়পক্ষেরকমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে আড়াইহাজারÑভুলতা সড়ক আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বেশকয়েকটি বাড়িঘর ও দোকানপাটে  হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে।  খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে আহতরা হলো-জেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ফারুক(৫৮), তার ভাই রফিকুল ইসলাম(৫২), অপর ভাই মো: মীরু(৩৮), ভাগিনা রিয়াজ(২৪), ফারুকের বোন কামরুনাহার(২৬), ফরিদা(৩২), তুহিনুর(২০), তার মা সামসুন্নাহার(৭৫), নজরুল ইসলাম(৫২), ফায়েজ(৪০), পনির(৩২), জামান(৩০), জালাল(৩৪), জসিমউদ্দিন(৫০)। অন্যদিকে উজ্জলের ভাই রাসেল(২২), আমজাদ(২৮), রফিক(৫২), ফয়েজ(৪৫), জালাল(৩২)সহ ২৫ জন । তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন কর হফফফফয়েছে। এব্যাপারে কোন পক্ষই মামলা দেয়নি বলে তিনি জানান। ঘটনাস্থলে দেরী করে যাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
// নারায়ণগঞ্জ, ২২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.