সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু ও মহেশপুর উপজেলায় বুধবার পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার মুন্সি আজিজুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ি মুন্সি আবু রাসেল (২৮) ও অপর জন মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের দেলোয়ার হোসেনের শিশু সন্তান আপন (৪)।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শীতলি গ্রামে দ্রুতগামী মটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে রাসেল গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে একটি স্যালো ইঞ্জিন চালিত আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে আপন নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় আলমসাধু চালক সহ অপর ১০ যাত্রী আহত হন। আহতদের মহেশপুর হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু ও মহেশপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
// ঝিনাইদহ, ২২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.