ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম মংলা মল্লিক। আজ মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনাঘটে।
জানা গেছে, সকালে শৈলকূপার দোয়ানাগিরহাট গ্রামে আওয়ামী লীগ সমর্থিত উকিল বিশ্বাস ও বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিরন মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মংলা মল্লিক নিহত হন। এ সময় আহত আরো ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মংলা মল্লিক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থন করতেন। তবে সম্প্রতি দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিতে চাইলে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
//ঝিনাইদহ, ২১ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//






