চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজলোয় এক বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে বাঁকা আশতলাপাড়ায় নিহত দুজন হলো মাগুরার নয়ন (৩০) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার আনোয়ারুল ইসলাম বুলু (৩৫)।
গণপিটুনিতে আহত হয়েছে আফাজ উদ্দিন (৩০) নামে আরেকজন। আশতলা পাড়ার আফাজকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান জানান, ভোররাতে বাঁকা আশতলাপাড়ার মিলনের বাড়িতে ডাকাতি করতে আসে একদল ডাকাত। তখন বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ৩ ডাকাততে ধরে ফেলে। গণপিটুনিতে আহত নয়ন, বুলু ও আফাজকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ভোরে নয়ন এবং সকালে বুলু মারা যান।
//চুয়াডাঙ্গা, ২১ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//






