মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে ৪জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ র্দুঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার শাহাবুদ্দিন খান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে সিরাজদিখানের লালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে ৩৫ জন যাত্রী ছিল বলে জানান তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। ঈতোমধ্যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
//মুন্সীগঞ্জ, ২০ আগস্ট(বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//






