সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

আজ ঈদ

বাংলাটাইমস রিপোর্ট: এক মাস সিয়াম সাধনার পর আজ সোমবার আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করবে মুসলমান সম্প্রদায়। ঈদের সকালে মুসল্লিদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। সারা দেশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবারের মত এবারও দেশের বৃহত্তম ঈদ জামাতটি হবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আর ঢাকায় ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তবে বৃষ্টি থাকলে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বরাবরের মতো এবারো রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঈদের সকালে বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করবেন ইস্কাটনের লেডিস ক্লাবে। সকালে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বনানি-ঢাকা গেট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপগুলোতে (আইল্যান্ড) জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লিখিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো কয়েক দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান স¤প্রচার করছে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো ইতোমধ্যে প্রকাশ করেছে বিশেষ সংখ্যা।
সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
ঈদ জামাত
আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকায় ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তা না হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৯টার জামাতই হবে ঈদের দেশের প্রধান জামাত। জাতীয় ঈদগাহ প্রাঙ্গণজুড়ে প্রায় ৫ হাজার নারীসহ ৮৪ হাজার মানুষের নামাজের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ২ লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট বৃষ্টি প্রতিরোধক ত্রিপলসহ শামিয়ানা টানানো হয়েছে। মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৬৪টি প্যাডাস্টাল ও ৪০০টি সিলিং ফ্যানও লাগানো হয়েছে এ ময়দানে। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাতকে ঘিরে গড়ে তোলা হয়েছে র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা বলয়।
এদিকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

//ঢাকা, ২০ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.