রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে - গুজরাটে সিলিন্ডার বিস্ফোরণে ১৭ শিশু নিহত - কাবুলে জঙ্গি হামলায় নিহত ৭ - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাব দেয়ার আহ্বান
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

সুন্দরীশ্রেষ্ঠার মুকুট উঠল চীনের উ ওয়েনজিয়ার মাথায়

বাংলাটাইম ডেস্ক: এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুন্দরীশ্রেষ্ঠার মুকুট উঠেছে চীনা সুন্দরী উ ওয়েনজিয়ার মাথায়। মঙ্গোলিয়ার অরডোস শহরের ডংশেং স্টেডিয়ামে শনিবার দর্শকদের উল্লাসধ্বনীর মধ্যে ২৩ বছর বয়সী উ’র মাথায় মিস ওয়ার্ল্ড শিরোপা পরিয়ে দেয়া হয়।
এবার প্রথম রানার-আপ হয়েছেন ১৯ বছর বয়সী এলিজাবেথ মুল্ডস। ওয়েলসের এই তরুণী পড়ছেন বিজনেস স্কুলে। আর দ্বিতীয় রানার আপ আইনের ছাত্রী জেসিকা কাহাওয়াটির (২৩) দেশ অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর ঝলমলে নীল গাউনে উ ওয়েনজিয়া জানান, সঙ্গীতের ওপর লেখাপড়া শেষে শিক্ষকতা করার ইচ্ছে আছে তার। কাজ করার ইচ্ছে আছে বিশ্বের দরিদ্র মানুষের জন্য।
এর আগে ২০০৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম চীনা হিসাবে শিরোপা জিতেছিলেন ঝ্যাং জিলিন।
আয়োজকরা জানান, ২০১২ সালের আসরে ১১৫ জন প্রতিযোগী অংশ নিয়েছেন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ইতিহাসে যা রেকর্ড।

//ঢাকা, ১৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.