দিনাজপুর প্রতিনিধি: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বছর জেলে সাজা শেষে ৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারত। ওই ৪ বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলে ৩ বছর ছিলেন। আজ রোববার সকালে তাদের বাংলা হিলি ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে ভারত হিলির ইমিগ্রেশন চেকপোস্ট।
ঠাকুরগাও জেলার খগেন চন্দ্রের ছেলে নেদেন চন্দ্র রায়, মলিনের ছেলে গোপাল চন্দ্র আকলার ছেলে সুজিত, বলিনের ছেলে আতুল ২০০৯ সালের ২৬ জুলাই হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। তখন সে দেশের পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়।
//দিনাজপুর, ১৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//






