রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে - গুজরাটে সিলিন্ডার বিস্ফোরণে ১৭ শিশু নিহত - কাবুলে জঙ্গি হামলায় নিহত ৭ - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাব দেয়ার আহ্বান
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

জাতীয় ঈদগাহে প্রস্তুতি সম্পন্ন

বাংলাটাইমসর রিপোর্ট: ঈদের সকালে মুসল্লিদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে ইতোমধ্যে  জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। ঢাকায় ঈদের প্রধান জামাত হবে সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তবে ঈদের সকালে ঢাকায় বৃষ্টি থাকলে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহসহ ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ঈদগাহগুলোতে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। জাতীয় ঈদগাহ প্রাঙ্গণজুড়ে প্রায় ৫ হাজার নারীসহ ৮৪ হাজার মানুষের নামাজের ব্যবস্থা থাকছে। শামিয়ানা টাঙানো, অজুর পানি সরবরাহ ও ব্যবহৃত পানি অপসারণেরও সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে গড়ে তোলা হয়েছে র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা বলয়। সার্বিক বিষয়গুলো দেখভাল করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শুক্রবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি ঘুরে দেখেছনে। তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এবার ঈদগাহে ২ লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট বৃষ্টি প্রতিরোধক ত্রিপলসহ শামিয়ানা টানানো হয়েছে। মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৬৪টি প্যাডাস্টাল ও ৪০০টি সিলিং ফ্যানও লাগানো হয়েছে এ ময়দানে।

//ঢাকা, ১৯ আগস্ট (বাংলাটাইমস টুয়ন্টেফিোর)// কে কে//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.