বাংলাটাইমস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধে এবং সমাজে এই সৎ নেতার অবদানের কথা স্মরণ করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
১৯৭০ ও ১৯৭৪ সালে ওবায়দুল হক (৮৪) দু’দফা সন্দ্বীপ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গতকাল ঢাকায় ইন্তেকাল করেন।
// ঢাকা, ১৮ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






