গাজীপুরে বোমা হামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড - সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - চট্টগ্রামে আ. লীগ নেতা খুন, সড়ক অবরোধ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

না’গঞ্জে ছিনতাইকারির ছুরিকাঘাতে নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও ফতুল্লার চানমারী এলাকায় পৃথক দৃইটি ঘটনায় ছিনতাইকারিদের ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোররাত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ওয়াপদা ক্যানেল এলাকায় ছিনতাইকারিদের ছুড়িকাঘাতে খুন হন মাসুম নামের এক কাঁচামাল ব্যবসায়ী। ছিনতাইকারিরা তাকে ছুড়িকাঘাত করে তার কাছে থাকা কাঁচামাল বিক্রির আট হাজার টাকা নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় নারায়ণগঞ্জ দু’শ শয্যা হাসপাতালের নেয়ার পর তার মৃত্যু হয়।
অন্যদিকে নগরীর চাঁদমারি এলাকায় গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় মোটর মেকানিক শাহীন। শুক্রবার গভীররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দু’টি ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

// নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.