পদ্মা দুর্নীতিতে পরিবারের সম্পৃক্ততা নাকচ প্রধানমন্ত্রীর - পাকিস্তানে ইমরানের দলের নেত্রী খুন - কুমিল্লায় মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত - জিয়াউদ্দিনের বিরুদ্ধে রুল নিষ্পত্তি ট্রাইব্যুনালের
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

পল্লী কবির আসমানী আর নেই

ফরিদপুর প্রতিনিধি: পল্লী কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি বাস্তব চরিত্র আসমানী (৯৭) আর নেই। শনিবার ভোর ৩টায় ফরিদপুর সদর উপজেলার ঈষান গোপালপুর ইউনিয়নের রসুলপুরে নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ………রাজিউন)। আসমানী ৬ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসমানীকে আজ বাদ যোহর জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে স্বামী হাসেমউদ্দিন মন্ডলের কবরের পাশে দাফন করা হবে।
গত ২৩ জুন আসমানী অসুস্থ্ হলে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে তার অবস্থা অবনতি হলে ২৭ জুলাই ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে ১ মাস চিকিৎসা শেষে গত ৫ আগস্ট তাকে ফরিদপুরে রসুলপুরের বাড়ীতে নিয়ে আসা হয়।
পল্লী কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি “আসমানি” কবিতাটি কবি ১৯৪৬ সালে আসমানীর নিজ গ্রাম রসুলপুরে বসে রচনা করেন। এটি কবির “এক পয়সার বাঁশীঁ” কাব্য গ্রন্থে সন্নিবেশিত হয়, এই বইটির প্রথম প্রকাশকাল ১৯৪৯ সাল, পরবর্তীতে কবিতাটি স্কুল শ্রেণীর পাঠ্য বইতে অর্ন্তভূক্ত করা হয়।
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমুদ্দীর ছোট্ট বাড়ী রসুলপুরে যাও।

// ফরিদপুর, ১৮ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.