সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

বিএনপি২১ আগস্ট হামলায় জড়িতদের রক্ষার চেষ্টা করে: প্রধানমন্ত্রী

বাংলাটাইমস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেয়া এবং হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বকে চিরস্থায়ী করা ও বাংলাদেশেকে নেতৃত্বশূন্য করা।
তিনি বলেন, এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সকল আলমত ধ্বংস করা হয়। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়।
প্রধানমন্ত্রী শুক্রবার ২১ আগস্ট উপলক্ষে দেয়া বাণীতে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘সত্যকে কখনও চাপা দেয়া যায় না। আজ তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে, সেদিনের বিএনপি-জামায়াত জোট সরকারের অনেক পদস্থ ব্যক্তিরা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। আমরা আশাবাদী ২১শে আগস্টের হামলাকারী এবং এদের নেপথ্য মদদদাতাদের সুষ্ঠু বিচার বাংলার মাটিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই, ২১শে আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হোক।’

// ঢাকা, ১৭ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.