সংলাপ প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে: মজীনা - কিশোরগঞ্জে ৩ ও গাজীপুরে ৬ জুলাই নির্বাচন - সরকার সংলাপের সম্ভাবনা নস্যাৎ করছে: দুদু - উত্তরায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

পাকিস্তানের বোলিং কোচ হতে চান শোয়েব

বাংলাটাইমস ডেস্ক: পাকিস্তানের বিতর্কিত সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেট দলের পরবর্তী বোলিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তান দলের বোলিং কোচ হওয়ার জন্য আমি প্রস্তুত। পিসিবি আমার সাথে যোগাযোগ করলে আমি আমার প্রস্তাব দেব।’
গত মার্চে অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোরকে দলের প্রধান কোচ নিয়োগ দেয়ার পর থেকেই একজন বোলিং কোচ খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পিসিবি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। তবে এ পর্যন্ত কোন কিছুই চূড়ান্ত হয়নি। ফিটনেস ও শৃংখলাজনিত কারণে বিতর্কিত এ পেসার গত বিশ্বকাপ শেষে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর থেকেই ব্যবসা করে আসছেন। ৪৬ টেস্টে ১৭৮ ও ১৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৪৭ উইকেট শিকার করেন শোয়েব।

// ঢাকা, ১৭ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.