পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - নির্বাচন হবে না বলা রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

১৭ ও ২১ আগস্টের জন্য খালেদার ক্ষমা চাওয়া উচিত: সুরঞ্জিত

বাংলাটাইমস রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন নতুন আইন করে হলেও ২১আগস্ট গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দায়ে তৎকালিন সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। পৃথীবির অন্য কোন দেশে এমন ঘটনা হলে খালেদা জিয়ার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হতো এ কথা জানিয়ে তিনি বলেন, এ জঘন্য অপরাধের দায় শিকার করে খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
তিনি বলেন, ‘সরকারের ইন্ধন ছাড়া একটা দেশের ৬৪ জেলার মধ্য ৬৩ টি জেলায় এক সাথে বোমা ফুটতে পারে না। এ ঘটনাতে খালেদা জিয়া ও নিজামীর ইন্ধন ছিল।’
সুরঞ্জিত সেন গুপ্ত শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে মানবন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।  আর একটা ১৫ আগস্ট ঘটানোর জন্যই ২১শে আগস্ট গেনেড হামলা চালানো হয়েছিল এমন দাবি করে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘বেগম খালেদা জিয়া ও নিজামীর পৃষ্টপোষকাতায়ই এই হামলা চালানো হয়েছিল। কারণ একটা দেশের ৬৩ জেলায় এক সাথে বোমা ফুটানো হবে আর তা সে দেশের সরকার জানবে না। একথা গ্রহণ যোগ্য হতে পারে না।’ বেগম খালেদা জিয়া ও জামায়াত মিলে আবারো জঙ্গিবাদকে উসকে দিচ্ছে এমন দাবি করে তিনি বলেন, ‘তারা এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রশাসন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই তারা বোমা হমলা চালিয়েছিল বলেও মন্তব্য করেন সুরঞ্জিত সেন।

// ঢাকা, ১৭ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.