পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - নির্বাচন হবে না বলা রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

মুন্সীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদির বাস স্ট্যান্ড এলাকায় দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৩০ জন হয়েছে। শুক্রবার দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে আধা ঘন্টা যানবাহন চলাচলে বিঘœ ঘটে। নিহত ৪ জনের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ। নিহতের মধ্যে সাজেদা বেগম নামরে এক জনের পরিচয় পাওয়া গেছে বাকিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। বর্তমানে নিহতদের লাশ ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
জানা গেছে, আহতদের মধ্যে সুলতান (৩০), মনির (৩০), তানমিন (২৫), সালমা (২৭), মুন্না (১০), আমেনা (৭), সাজেদা (৪০), সাখাওয়াত (২০), সোলেমান (২৭), জসিম (২০), ও বাবুকে (১৭) গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গজারিয়া থানার উপ পরিদর্শক (এস আই) হানিফ জানান,  ঢাকা থেকে পরিদগঞ্জ সুপার নামের একটি যাত্রীবাহী বাস চাদঁপুর যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়ার মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ঢাকা-হোমনা সড়কের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহিলাসহ ৪ জন নিহত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত দুইটি বাসে থাকা ৮০ যাত্রীর মধ্যে প্রায় ৩০ যাত্রী আহত হয়। এর মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষের ঘটনায় আধা ঘন্টা যানবাহন চলাচল বিঘœ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

// মুন্সীগঞ্জ, ১৭ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.