সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বাংলাটাইমস ডেস্ক:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বৃহস্পতিবার  নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। এ ম্যাচে জিতে ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠলো টাইগাররা। ব্রিসবেনের পিটার বার্গ ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ৪৯ ওভার ৪ বলে খেলে ১৫১ রানে অলআউট হয়ে যান তারা। উইয়ান ভ্যান ভুরেন (২০) ও পেলহাম মাইবার্গের (১৯) ৩৪ রানের উদ্বোধনী জুটির পরও বাংলাদেশের স্পিনারদের কাছে ৫১ রানে ৩ উইকেট হারায় নামিবিয়া।

নামিবিয়ার বেঁধে দেওয়া ১৫২ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৩৭ ওভারেই। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫৫। উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ৭০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। আনামুলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। ১৭ রান করে অপরাজিত থাকেন আল-আমিন।
এদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

//ঢাকা, ১৫ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক) // টি এম //

 


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.