রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

মেডিকেল ভর্তিচ্ছুদের আন্দোলন স্থগিত

বাংলাটাইমস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিপরীক্ষা বাতিল করে জিপিএ’র ভিত্তিতে ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান কর্মসূচী ও সড়ক অবরোধ কর্মসূচি আগামী ২৭ আগস্ট পর্যন্ত এসব স্থগিত করা হয়েছে। এর আগে মআন্দোলনকারীরা মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ দেখায়। তাদের অবরোধের কারণে রাজধানীজুড়ে তৈরি হয় যানজট। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকরা সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেন। পরে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এদিকে ভর্তিপরীক্ষা বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের দায়ের করা এক রিটের প্রেক্ষিতে জিপিএ’র ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না বলে একটি রুল জারি করেন হাইকোর্ট বিভাগ।

প্রসঙ্গত, মেডিকেলে জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে রোববার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর। এর পর থেকে মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন।

// ঢাকা, ১৪ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.