সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

জিপিএ’র ভিত্তিতে মেডিকেল ভর্তি কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলাটাইমস রিপোর্ট: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ-এর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ভর্তিপরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ রুল জারি করে আদালত।স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভর্তি পরীক্ষা ছাড়া জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার হাইকোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট আবেদন করেন। মঙ্গলবার আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ রুল জারি করেন। শুনানিতে ইউনুস আলী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ ফলাফলের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। কবে এ সিদ্ধান্ত হয়েছে আদালত জানতে চাইলে তিনি বলেন, ১২ আগস্ট এমন সিদ্ধান্ত হয়েছে বলে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আদালত বলেন, কোনো নোটিফিকেশন তো হয়নি।
রাষ্ট্রপক্ষে মাহবুবে আলম বলেন, এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত রোববার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বৈঠকে, চলতি বছর থেকে ভর্তিপরীক্ষা না নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সিদ্ধান্ত হয়। এরপর থেকে মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এছাড়া ভর্তিপরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর পরিপ্রক্ষিতে এ রুল জারি করে আদালত।
// ঢাকা, ১৪ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //

PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.