রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাটাইমস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টালে ভর্তিপরীক্ষা বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

একই দাবিতে সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

এর আগে ভর্তিপরীক্ষা বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। এছাড়া শিক্ষার্থী ও অভিবাবকরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেন।

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে আর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা নেয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রোববার ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়। রাজধানীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকালে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে।

বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া নয়টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। এছাড়া ১৪টি প্রাইভেট ডেন্টাল কলেজে আসন রয়েছে ৮৭০টি।
// ঢাকা, ১৪ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.