যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয় নিহত ৯১ - সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত - প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন - আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

গ্রামীণ ব্যাংক নিয়ে বিদেশীদের চোখ রাঙানি সহ্য করা হবে না: হানিফ

বাংলাটাইমস রিপোর্ট:  ‘গ্রামীণ ব্যাংক এবং নোবেল বিজয়ী ড. ইউনুস আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বিদেশীদের চোখ রাঙানি কেনো সহ্য করবো।’এ কথা বলেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ।
নোবেল বিজয়ীরা কী আইনের ঊর্ধ্বে প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘আমার জানামতে বিদেশের দুইজন নোবেল বিজয়ীর শাস্তি হয়েছিলো- জেল হয়েছিল।’ তিনি বলেন, ‘আমরা আমাদের নোবেল বিজয়ীর বিচার করছি না কিংবা তাকে আমরা কাঠগড়ায়ে দাঁড় করাইনি। গ্রামীণ ব্যাংকে কোনো অনিয়ম হয়েছিলো কি-না শুধু তা খতিয়ে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য বিদেশী শক্তি আমাদের চোখ রাঙাতে পারে না।’
মাহবুব-উল আলম হানিফ আজ জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ক্ষুদ্র ঋণের কারণে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই দেশের গ্রামীণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, মাত্র ৩ কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়েছিলো। যার মধ্যে সরকারের ছিলো ১ কোটি ৮০ লাখ টাকা। সেই ৩ কোটি টাকায় এখন ২৯ হাজার কোটি টাকার মূলধন হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, এই টাকার মালিক গ্রামীণ ব্যাংকের ৮৬ লাখ গ্রাহকের।
আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, ‘৮৬ লাখ গ্রাহককে কোনদিন এজিএম-এ ডাকা হয়নি। তাদের কোনো পদ দেয়া হয়নি। ইউনুস ছিলেন গ্রামীণ ব্যাংকের বেতনভুক্ত এমডি। ব্যাংকের সম্পদ নিয়ে ভিন্ন ৫৩টি প্রতিষ্ঠান গড়া হয়েছে। ইউনুস সাহেব একাই সব লুট করে নিয়ে গেছেন।’
হানিফ বলেন, ‘৮৬ লাখ গ্রাহকের স্বার্থ দেখার অধিকার সরকারের রয়েছে। গ্রামীণ ব্যাংকের অনিয়ম দেখার অধিকার যদি সরকারের না থাকে তাহলে ডেসনিটি বা অন্য প্রতিষ্ঠানের অনিয়ম খুঁজবে কিভাবে?’
ড. ইউনুসকে জাতীয়ভাবে সম্মাননা দেয়া হবে ব্যারিস্টার মওদুদের এই বক্তব্যের জবাবে হানিফ বলেন, পশ্চিমা শক্তি যেভাবে ইউনুসের পক্ষে কথা বলছেন, তাতে করে মওদুদ সাহেবদের ধারণা সরকারের সাথে পশ্চিমা শক্তির সম্পর্ক ভালো না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউনুসের পক্ষ নিয়ে সেই শক্তির সহানুভূতি নিতে চায় তারা।
ক্ষমতায় বসানোর মালিক জনগণ উল্লেখ করে হানিফ বলেন, পশ্চিমাদের সমর্থন ও সাহায্য নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন তাদের কোনদিন পূরণ হবে না।
// ঢাকা, ১২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.