সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

বেনাপোলে ২০ লাখ টাকা টমেটো হাতিয়ে নিল ২ লাখ টাকায়

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাষ্টমস হাউজে আটককৃত মালামাল নিলামে বিক্রি নিয়ে চলছে নানা দুর্নীতি। ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতির নেতৃত্বে এখানে গড়ে উঠেছে একটি নিলামকারী সিন্ডিকেট। এই সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে বেনাপোল কাষ্টমস কর্তৃপক্ষের সাথে গোপনে আঁতাত আর প্রভাব বিস্তার করে দুর্নীতি করে কম মূল্যে নিলামকৃত পণ্য হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আর এ কারণে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে। আমদানিকৃত পণ্যের মূল্য এবং কাষ্টমস শুল্ক করের সাথে কোন মিল না রেখেই খেয়াল খুশিমত নিলাম ডেকে মালামাল নিলাম করছে প্রতিনিয়ত। বুধবার বেনাপোল বন্দরের ৩০ নম্বর শেডে আমদানি বহির্ভুত ভারত থেকে আনা ৩১ টন টমেটো এবং ৫ টন ক্যাপসিক্যাম্প আটক করে কাষ্টম কতৃপক্ষ। পরে শুক্রবার রাত ১০টার দিকে কাষ্টমসের সহকারী কমিশনার ও বন্দর কর্মকর্তার উপস্থিতিতে তা নিলামে বিক্রি করা হয় বেনাপোলের একটি দুর্নীতিবাজ নিলাম সিন্ডিকেট চক্রের কাছে। ঐ রাতে প্রায় ১০০ জন নিলামকারী উপস্থিত হলেও এই সিন্ডিকেট চক্রটি প্রভাব বিস্তার করে অন্যান্য নিলামকারীকে নিলামে অংশগ্রহণ করতে বাধাগ্রস্থ করে। এসময় ঐ চক্রটি কাষ্টমস ও অন্যন্যা কর্মকর্তাকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে ২০ লাখ টাকার টমেটো ও ক্যাপসিক্যাম্প নিলামে ডেকে নেয় মাত্র ২ লাখ ৭৫ হাজার টাকায়। আমদানিকারক সূত্রে জানা গেছে, আটককৃত ৩১ টন টমেটোর প্রকৃত মূল্য ১৭ লাখ টাকা এবং ৫ টন ক্যাপসিক্যাম্পের প্রকৃত মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ৩১ টন টমেটো বিক্রি করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার টাকা এবং ৫ টন ক্যাপসিক্যাম্প বিক্রী করা হয়েছে ৩১ হাজার টাকায়। এখানে প্রতি কেজি টমেটো বিক্রি করা হয়েছে ৭ টাকা ৮০ পয়সা এবং প্রতি কেজি ক্যাপসিক্যাম্প বিক্রি করা হয়েছে ৬ টাকা ২০ পয়সা দরে।  এ থেকে সরকারের কয়েক লাখ টাকার রাজস্ব হাতছাড়া হয়েছে বলে জানা গেছে। এ ভাবে এই দুর্নীতিবাজ নিলামকারী সিন্ডিকেটটি দিনের পর দিন কাষ্টমস ও বন্দরের কর্মকর্তাদের ম্যানেজ করে কাষ্টমস ও বন্দর থেকে প্রতিনিয়ত কোটি কোটি টাকার নিলামকৃত পণ্য হাতিয়ে নিচ্ছে।
//  বেনাপোল, ১২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.