পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু - ২৩ জুন গোলাম রহমানের শেষ অফিস
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ঈশ্বরদীতে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে শনিবার রাতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আব্দুস সালাম (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সালাম উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামের গণি মালিথার ছেলে।
পাবনা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরদীর চরকুড়–লিয়া বাজারের একটি হোটেল থেকে উলে¬খিত আগ্নেয়াস্ত্র সহ তাকে আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, আটককৃত সালাম দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ আটক সালাম কে গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই রওশন আলী।
//  ঈশ্বরদী, ১২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.