গাজীপুরে বোমা হামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড - সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - চট্টগ্রামে আ. লীগ নেতা খুন, সড়ক অবরোধ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

বৃহস্পতিবারও খোলা থাকছে ঢাকার ব্যাংক

বাংলাটাইমস রিপোর্ট: ঈদের আগে গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগামী ১৮ আগস্ট থেকে ৩ দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে কার্যত ১৫ আগস্ট থেকে ছুটি শুরু হচ্ছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পরদিন শবে কদরের সরকারি ছুটি।

এ দীর্ঘ ছুটিতে লেনদেনে সমস্যার কথা তুলে ধরে ব্যবসায়ী মহল। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে ১৮ আগস্ট শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। লেনদেনের সুবিধার্থে এখন ১৬ আগস্টও ব্যাংক খোলার নির্দেশনা এলো।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৬ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রামের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

//ঢাকা, ১২ (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.