রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ব্যাংকগুলোর কর্পোরেট ব্যবস্থাপনায় অসন্তুষ্ট গভর্নর

বাংলাটাইমস রিপোর্ট: বাংলাদেশ ব্যাংক (বিবি) গভর্নর ড. আতিউর রহমান সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর কর্পোরেট ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে কোন ধরনের আপোস না করে এ খাতে শৃংখলা প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গভর্নর ড. আতিউর বলেন, ‘ব্যাংকগুলোর বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্পোরেট ব্যবস্থাপনায় আমি মোটেই সন্তুষ্ট নই।’রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ঋণ বিতরণ অনিয়মিত সম্পর্কিত রিপোর্টের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক প্রতিনিধিদল ওই অনিয়মের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, আমি বুঝতে পেরেছি সরকারি খাতের ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রশাসনিক সমস্যা। কিন্তু বেসরকারি ব্যাংক এই সমস্যার বাইরে না। এক্ষেত্রে অবশ্যই কার্যকর উদ্যোগ নিতে হবে।
সাম্প্রতিক কিছু অনিয়মের দৃষ্টান্ত দিয়ে আতিউর রহমান বলেন, সরকারি ও বেসরকারি খাতের কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী সিআরআর (নগদ মজুদ হার) বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
বাণিজ্যিক ব্যাংকগুলোকে অবশ্যই তাদের আমানতের বিপরীতে ন্যূনতম অর্থ মজুদ রাখতে হবে। একটি বাণিজ্যিক ব্যাংককে সিআরআর হিসেবে মোট আমানতের ৬.০ শতাংশ জামানত রাখার বিধান রয়েছে।
গভর্নর বলেন, একটি ব্যাংকের আমানত ৫শ’ কোটি টাকা অথচ ঋণ বিতরণ করেছে কয়েক হাজার কোটি টাকা। এটি আমাকে বিস্মিত করেছে। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পরিষদ এতে কেন নোটিশ জারি করলো না সেটি অবাক বিষয়। গভর্নর অপর একটি অনিয়মের উল্লেখ করে বলেন, ‘একটি ব্যাংকের একটি শাখা দৈনিক নগদ চাহিদা মেটাতে অপর ৪টি শাখা থেকে টাকা নিয়েছে। কি এমন ঘটেছিল যে অপর ৪টি শাখা থেকে বাড়তি নগদ অর্থ সরবরাহ করতে হয়েছে।’
তিনি বলেন, ব্যাংকের মুখ্য নির্বাহীকে অবশ্যই এ ঘটনার বিষয় বোর্ডে রিপোর্ট করতে হবে। তবে এ ধরনের ঘটনা প্রত্যাশিত নয় এবং এর ফলে কিছু ব্যাংকের শৃংখলার বিষয় প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি বলেন, সকল ব্যাংকের তাদের নিজস্ব ট্রেজারি রয়েছে সেখান থেকে তারা সকালে ও বিকেলে তাদের নগদ অবস্থা ও লেনদেনের হিসাব জানতে পারে।
গভর্নর বলেন, ব্যাংক খাতের স্বচ্ছতা ও শৃংখলা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই তদারকি ও পর্যবেক্ষণ জোরদার করেছে।

// ঢাকা, ১১ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.