বাংলাটাইমস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান রতন চৌধুরী (৫০)। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সোয়া আট টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, রক্তাক্ত অবস্থায় বাংলা একাডেমীর সামনে তাকে পরে থাকতে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক ছাত্র তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনেন। পুলিশের ধারণা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে সবকিছু নিয়ে গেছে।
// ঢাকা, ৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //







