সরকারি হলো ৮ কলেজ - কিশোরগঞ্জে ৩ ও গাজীপুরে ৬ জুলাই নির্বাচন - জয়পুরহাটে দুই চোরাকারবারি নিহত - উত্তরায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

দুর্মুখেরা মর্মাহত হয়েছে: তৌফিক-ই-ইলাহী

বাংলাটাইমস রিপোর্ট: “রোজার আগে যারা বলেছিল বিদ্যুৎ বিপর্যয় হবে, সেই দুর্মুখেরা মর্মাহত হয়েছে। বিদ্যুতের এই সাফল্যে কিছু গবেষক মর্মাহত হয়ে বিভিন্ন জায়গায় অ্যাবসার্ড আলোচনা তুলে ধরছেন।” বৃহস্পতিবার পেট্রোবাংলা কার্যালয়ে এক সেমিনারে সমালোচেকদের উদ্দ্যেশে এ সব কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তিনি বলেন, “গত ৫-৭ বছরের মধ্যে এবার রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া গেছে। বিদ্যুৎ উন্নয়নে স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করায় এটা সম্ভব হয়েছে।”  এছাড়াও বাসা-বাড়িতে গ্যাসের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূইঁয়া। আবাসিক সংযোগে গ্যাস অপচয় হয় মন্তব্য করে তিনি বলেন, “আবাসিকে সব গ্যাস সংযোগে মিটার ব্যবস্থা চালু করতে হবে। নতুন করে আবাসিকে কোনো গ্যাস সংযোগ দেওয়া যাবে না।”
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তৌফিক-ই-ইলাহী সাংবাদিকদের বলেন, “গ্যাসের উৎপাদন আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে গ্যাসের উৎপাদন বাড়লে তা প্রথমে যাবে বিদ্যুৎ কেন্দ্রে। এরপর যাবে শিল্প কারখানা ও সার উৎপাদনে।”

// ঢাকা, ৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.