রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

লক্ষ্মীপুরে জন্মাঅষ্টমীর র‌্যালিতে সন্ত্রাসী হামলা: আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড শাখারী পাড়া এলাকায় পূর্ব বিরোধ কেন্দ্র করে হিন্দুদের জন্মাঅষ্টমী উপলক্ষে র‌্যালিতে সন্ত্রাসীরা হামলা চালায় এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ নং ওয়ার্ড পৌরসভার মন্দির পাড়ার পলান চন্দ্র দাসের পুত্র অমল চন্দ্র দাস, পলান চন্দ্র দাসের ছেলে বিমল চন্দ্র দাস,সুদেব সাহার পুত্র রকি সাহা, বিমল মজুমদারের ছেলে রাহুল মজুমদার, কার্তিক চন্দ্র  কুরীর ছেলে কেনি কুরী কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালে আহত অমল চন্দ্র/রফি সাহা জানান, বৃহস্পতিবার তাদের জন্ম অষ্টমী দিবস এ  উপলক্ষে বিকেলে শাখারী পাড়া এলাকার মন্দির পাড়া থেকে তাদের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাখারী পাড়া মোড় অতিক্রম করে যাওয়ার সময় তাদের সাথে পূর্ব শত্র“তার জের ধরে এরই এলাকার সন্ত্রাসী শ্যামল কর,রপম কর, বাপ্পি/ কাকন, ইফু সাহা সহ ২০-৩০  তাদের র‌্যালিতে হামলা চালায় পরে তারা র‌্যালি নিয়ে দ্রুত শহরের তিতা খাঁ এলাকায় অতিক্রম করার সময় ফের ২য় দফা হামলা চালায় এসময় আমি সহ প্রায় ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার ইয়াছমিন আক্তার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই আবদুল সালাম কে এ ব্যাপারে তদন্তের জন্য ঘটনার স্থলে পাঠানো হয়েছে।

// লক্ষ্মীপুর, ৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.