রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে - গুজরাটে সিলিন্ডার বিস্ফোরণে ১৭ শিশু নিহত - কাবুলে জঙ্গি হামলায় নিহত ৭ - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাব দেয়ার আহ্বান
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

পদ্মা সেতুর নামে সরকার লুটপাট করেছে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চায় দেশে বিরোধীদল বলে কিছু থাকবে না, তারা চায় বাকশালী কায়দায় একদলীয় সরকার কায়েম করতে । তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চলের লক্ষ-কোটি মানুষের দুর্ভোগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহাজোট সরকার পদ্মা সেতুর নামে ব্যাপক লুটপাট ও দুর্নীতি করেছে। সরকারের মন্ত্রীদের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদরের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, ১৬ জন সাংবাদিক, ১৩০ জন বিরোধীদলীয় নেতাকর্মীকে হত্যা করেছে সরকার।শুধু ঠাকুরগাঁওয়েই ৮২ জন বিরোধীদলীয় নেতাকর্মীকে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এ সময় নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘গত নির্বাচনের আগে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছেন। তার পরও বলছেন দেশ ভালো চলছে। আপনার কাছে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ নিরাপদ নয়। কৃষকেরা পণ্যের দাম পাচ্ছেন না, শ্রমিকের কাজ নেই, আর সাধারণ মানুষ দুবেলা পেট পুরে খেতে হিমশিম খাচ্ছে। কিন্তু আপনার দলের লোকজন অসহায় মানুষের বরাদ্দ লুটপাট করে মহা সুখে আছে।’

// ঠাকুরগাঁও, ৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.