পদ্মায় অর্থায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত জাইকার - সাংবাদিক গৌতম হত্যা মামলার রায় ২৭ জুন - তত্ত্বাবধায়ক এলে আর নড়ানো যাবে না: প্রধানমন্ত্রী - নির্বাচন হবে না বলা রাষ্ট্রদ্রোহিতা: ফখরুল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

লড়াই করে অধিকার পেতে হয়: সন্তু লারমা

বাংলাটাইমস রিপোর্ট: পার্বত্য জনসংহতি সমিতি’র নেতা সন্তু লারমা বলেছেন, “পাহাড়ে এক সময় সংঘাত এবং বিতর্কের যে অবসান হয়েছে, তা আবার শুরু হতেও পারে।” তিনি পাহাড়ি জাতিগুলোর অধিকার নিশ্চিত করতে তাদের লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শহীদ মিনারে এক সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, “অগণতান্ত্রিক উগ্র জাতীয়তাবাদী এ সরকারকে দিয়ে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না।” তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক ও প্রগতিশীল সরকার না আসলে আদিবাসীদের প্রতি এ শোষণ-বঞ্চনা চলতে থাকবে।’’
পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ পাহাড়িদের মৌলিক দাবি পূরণে সরকার ‘দ্বিধাগ্রস্ত’- এমন মন্তব্য করে সন্তু লারমা বলেন, “অধিকার এমনিতে পাওয়া যায় না। লড়াই-সংগ্রাম করে তা পেতে হয়। সেই লড়াই-সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।”

// ঢাকা, ৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.