ভেস্তে যেতে পারে জাতীয় নির্বাচন, গার্ডিয়ানের আশঙ্কা - কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান হলেন মেহের আফরোজ চুমকি - এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগস্টে শুরু হবে: যোগাযোগমন্ত্রী - গ্রামে প্রযুক্তি সুবিধা দিতে প্রকল্প অনুমোদন
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আতঙ্কজনক: মোশাররফ

বাংলাটাইমস রিপোর্ট: বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন- স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্বে বাসা-বাড়ি ও দোকানপাটে তালা লাগিয়ে যাওয়ার যে পরামর্শ দিয়েছেন তা আতঙ্কজনক। তার বক্তব্যই প্রমাণ করে যে আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে ক্ষমতাসীন দল ব্যাপক চাঁদাবাজি করছে বলেও মোশাররফ অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, “বাড়ির নিরাপত্তা দিতে পারবেন না বলেই জনসাধারণকে তালার ওপর নির্ভর করতে বলেছেন মন্ত্রী। আমাদের প্রশ্ন- তালার ওপর নির্ভর করতে হলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকার প্রয়োজন কী।”

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃখলা নিয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদের ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার।”

ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে অচলাবস্থা ও সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকারকে হঠানো ছাড়া বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার জামান বাবলা। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বক্তব্য রাখেন।
// ঢাকা, ০৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.