রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ইমরান খানকে হত্যার হুমকি

বাংলাটাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক ক্রিকেটার, রাজনীতিবিদ ইমরান খানকে হত্যার হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান জঙ্গিরা। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এ খবর জানিয়েছে।
পাকিস্তানি তালেবান মুখপাত্র আহসানুল্লাহ আহসান গত সোমবারে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘ইমরান খান যদি আফগান সীমান্তসংলগ্ন তালেবান এলাকায় আসেন, তাহলে তিনি আমাদের আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্যবস্তু হবেন।’ আহসানুল্লাহ আহসান বলেন, ইমরান খান নিজেকে ‘উদারপন্থী’ বলে থাকেন। এ ধরনের চিন্তাধারায় ধর্মীয় বিশ্বাসের অভাব রয়েছে। তালেবান জঙ্গিরা উদারপন্থী চিন্তাধারায় বিশ্বাস করে না। তিনি হুঁশিয়ার করেন, পাকিস্তানের আসন্ন নির্বাচনে যাঁরা অংশ নেবেন, তাঁদের যে কারও ওপর হামলা হতে পারে।
সম্প্রতি ইমরান খান ঘোষণা দেন, একের পর এক মার্কিন ড্রোন হামলার প্রতিবাদ জানাতে তিনি আফগানিস্তানের সীমান্তবর্তী তালেবান এলাকায় যাবেন। সেখানে গিয়ে তিনি মার্কিন হামলার প্রতিবাদ জানাবেন।
// ঢাকা, ০৯ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.