সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

আরাফাতের মরদেহ ময়নাতদন্তে সুইস বিশেষজ্ঞ

বাংলাটাইমস ডেস্ক: ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের মরদেহের ময়নাতদন্তে সুইজারল্যান্ডের বিশেষজ্ঞদের পশ্চিম তীরে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়।

ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনার প্রধান তদন্ত কর্মকর্তা তাওফিক তিরাদি বুধবার জানান, আরাফাতের মরদেহের ময়নাতদন্ত করতে সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকসের বিশেষজ্ঞদের পশ্চিম তীরে আমন্ত্রণ জানানো হয়েছে।

২০০৪ সালে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসির আরাফাত মারা যান। গত মাসে সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকসের বিশেষজ্ঞরা পরীক্ষা করে ইয়াসির আরাফাতের ব্যবহূত পোশাকে বিষাক্ত পলোনিয়ামের অস্তিত্ব শনাক্ত করেন। এরপর ইয়াসির আরাফাতের মরদেহের ময়নাতদন্তের বিষয়টি আলোচনায় আসে।

ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকসের মুখপাত্র ডার্সি ক্রিসটিন বুধবার তাঁদের তদন্তের জন্য পশ্চিম তীরে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আমরা কীভাবে কাজ করব, তা নিয়ে পরিকল্পনা করছি। তদন্তে আমাদের পক্ষ থেকে যেকোনো মূল্যে নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার নিশ্চয়তা দেওয়াটাই প্রধান ভাবনা।’
// ঢাকা, ০৯ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.