রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

রিজার্ভ ১১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার

বাংলাটাইমস রিপোর্ট: দীর্ঘ এক বছরের বেশি সময় পরে বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি পেয়ে ১১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, জুলাইয়ের শেষ নাগাদ বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, কঠোর মুদ্রানীতির কারণে বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি পেয়েছে। এই মুদ্রানীতির ফলে অনাবশ্যক পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়েছে, এতে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, এছাড়াও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, স্থিতিশীল বিনিময় হার এবং স্থিতিশীল রফতানি প্রবৃদ্ধি মজুদ জোরদার করেছে।
গভর্নর আশা প্রকাশ করেন অর্থনীতির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ছয় মাসে মজুদ ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

// ঢাকা, ৮ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.