সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

নির্দলীয় সরকার ছাড়া সমঝোতা নয়: আনোয়ার

বাংলাটাইমস রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো প্রস্তাবে সরকারের সঙ্গে সমঝোতা করবে না বিএনপি। এ সময় তিনি প্রধানমন্ত্রীর অন্তর্বতীকালীন সরকারের প্রস্তাব দূরভিসন্ধিমূলক বলে অবিহিত করেন। তিনি বলেন জনগণকে ‘বিভ্রান্ত’ করার জন্যই প্রধাননমন্ত্রী এটি দিয়েছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

সম্প্রতি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে নির্বাচনকালীন সময়ে অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সরকারে বিএনপি চাইলে থাকতে পারবে বলেও তিনি মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রীর এই প্রস্তাব প্রত্যাখান করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

এ প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী এতোদিন বলেছেন, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এখন তিনি বলছেন, আমাদের নিয়ে অন্তর্বতীকালীন সরকার হবে। বিএনপি চাইলে সেই সরকারে যোগ দিতে পারবে। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সরকারের সাড়ে তিন বছরের মেয়াদে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, পুঁজিবাজার থেকে শুরু করে সব জায়গা থেকে ক্ষমতাসীনরা দুর্নীতির মাধ্যমে অর্থ লুট করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি আতাউর রহমান আতা, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল আনোয়ার দোলন, সাবেক সাংসদ হেলেন জেরিন খান বক্তব্য রাখেন।
// ঢাকা, ০৮ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.