সংলাপ প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে: মজীনা - কিশোরগঞ্জে ৩ ও গাজীপুরে ৬ জুলাই নির্বাচন - সরকার সংলাপের সম্ভাবনা নস্যাৎ করছে: দুদু - উত্তরায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

জঙ্গি অর্থায়ন বন্ধে সহায়তা দিবে এগমন্ট

বংলাটাইমস রিপোট: বাংলাদেশ অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন এবং এ সংক্রান্ত অপরাধের তথ্য বিদেশ থেকে দ্রুততম সময়ে পেতে বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (এফআইইউ) সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন ‘এগমন্ট গ্রুপ’-এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। এর ফলে বিশ্বের ১৩০ টি দেশ থেকে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়নের সাথে যুক্ত অপরাধের তথ্য পাওয়া অনেক সহজ হবে। যা বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনার পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধ তদন্তের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
আগামী বছরে বেলজিয়ামে অনুষ্ঠেয় এগমন্ট গ্রুপের ২১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ‘এগমন্ট গ্রুপে’র সদস্যপদ পাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন। ১৯৯৫ সালে ব্রাসেলসের এগমন্ট এ্যারেনবার্গ প্যালেসে কয়েকটি দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এক সভায় অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। এ লক্ষে গঠন করা হয় ‘এগমন্ট গ্রুপ’। সেই থেকে এর সদস্যভূক্ত দেশগুলো নিজেদের মধ্যে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন এবং এ সংক্রান্ত অপরাধের তথ্য বিনিময়, প্রশিক্ষণ প্রদান এবং অভিজ্ঞতা আদান প্রদান করে আসছে।
‘এগমন্ট গ্রুপ’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে কেন্দীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক দেব প্রসাদ দেবনাথ বাসসকে বলেন, আইনি ও অবকাঠামোগত দূর্বলতার কারণে এগমেন্ট গ্র“পের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া এতদিন স্থগিত ছিল। তবে বর্তমান সরকারের মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাস বিরোধী আইন, মিঊচুয়্যাল লিগ্যাল এসিটেন্স এ্যাক্ট প্রণয়ন ও পালেরমো কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করায় নতুনভাবে সদস্যপদ প্রাপ্তির দ্বার উন্মোচিত হয়েছে।
তিনি বলেন,‘এগমন্ট গ্রুপের সদস্যভূক্ত হলে বাংলাদেশ অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ণ এবং সংশ্লিষ্ট দেশ বা সংস্থার কাছ থেকে এ সংক্রান্ত তথ্য প্রাপ্তির নিশ্চয়তা পাবে। একইসাথে দ্রুততম সময়ে অপরাধের সব তথ্য সদস্যভূক্ত যে কোন দেশের সাথে বিনিময় করার সুযোগ থাকবে।’
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, অনেক দেশের সাথে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ণ সংশ্লিষ্ট তথ্য বিনিময়ের সুযোগ না থাকায় পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনা সম্ভব হচ্ছে না। একইসাথে প্রয়োজনীয় তথ্যর অভাবে এ ধরনের অপরাধের তদন্তেও অগ্রগতি হচ্ছে না।
এগমন্ট গ্রুপের দুইটি সদস্য দেশ মালয়েশিয়া ও থাইল্যান্ড বাংলাদেশকে স্পন্সর দিতে রাজী হয়। তারা ইতিমধ্যে অফসাইট এ্যাসেসমেন্ট শেষ করেছে।

// ঢাকা, ০৭ আহস্ট (বাংলাটাইমস)// টি এম//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.