মহাসেনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের - যুক্তরাষ্ট্রে দুই ট্রেনের সংঘর্ষে আহত ৬০ - খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে হত্যা - ইরাকে বোমা হামলায় নিহত ৬০
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

এখনই অবসর নয়: সেরেনা

বাংলাটাইমস ডেস্ক: এই মুহুর্তে টেনিসকে বিদায় জানানোর কোন সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন লন্ডন অলিম্পিকে মহিলা একক ও দ্বৈতে স্বর্ণজয়ী মার্কিণ তারকা সেরেনা উইলিয়ামস।
উইম্বলডনে শনিবার অনুষ্ঠিত এককের ফাইনালে রুশ গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে স্বর্ণ পদক জয় করেন ৩০ বছর বয়সী সেরেনা। এরপরপরই বড় বোন ভেনাসকে সাথে নিয়ে তৃতীয়বারের মত ডাবলসের শিরোপাও যুক্তরাষ্ট্রের ঘরেই রাখেন। ক্যারিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যামের একক ও দ্বৈতের শিরোপাধারী এই তারকার বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনকে এখনই বিদায় জানাতে চাচ্ছেন না। এখনও কোর্টে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই বিশ্বাস করেন। এমনকি ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিতব্য পরবর্তী অলিম্পিকেও তিনি স্বপ্রতিভায় খেলতে আগ্রহী, যদিও তখন তার বয়স হবে প্রায় ৩৫ বছর। এ সম্পর্কে তিনি বলেন, ”আমি যে মুহুর্তে অনুভব করব আমি অন্যদের মাঝে আর সেরা নই কিংবা নিজের সেরা খেলাটা খেলতে পারছি না সেই মুহুর্তে আমি আর খেলব না। কিন্তু এখনই আমি সেরকম কিছু মনে করছি না। এখনও প্রতিযোগিতা করার মত যোগ্যতা আমার রয়েছে, আর তাই শেষ বলে কিছু দেখছি না। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই রিও ডি জেনেরিওতে আমার খেলা আটকাটে পারবে না।”
ক্যারিয়ারে বিভিন্ন সময়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনের শিরোপা লাভ করলেও একই বছর সবকটি শিরোপা স্বাদের স্বপ্ন দেখেন সেরেনা। আর সেজন্য নিজেকে ফিট এবং সুস্থ রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত মাসে পঞ্চমবারের মত উইম্বলডন শিরোপা জয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।
টেনিসের ইতিহাসে প্রথম জুটি হিসেবে অলিম্পিকের দ্বৈতে তিনবার স্বর্ণ পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন দুই বোন সেরেনা ও ভেনাস। ২০০০ সালে সিডনিতে, ২০০৮ সালে বেইজিংয়ে এবং এ বছর লন্ডনে তারা এই কৃতিত্ব অর্জণ করেন। এছাড়া সিডনিতে ভেনাস এককের শিরোপা নিশ্চিত করার পরে দুটি অলিম্পিকে এককের স্বর্ণ গেছে সেরেনার কাছে।

// ঢাকা, ০৭ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.