ভেস্তে যেতে পারে জাতীয় নির্বাচন, গার্ডিয়ানের আশঙ্কা - কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান হলেন মেহের আফরোজ চুমকি - এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগস্টে শুরু হবে: যোগাযোগমন্ত্রী - গ্রামে প্রযুক্তি সুবিধা দিতে প্রকল্প অনুমোদন
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

ভেট্টরিকে ছাড়াই নিউজিল্যান্ড স্কোয়াড

বাংলাটাইমস ডেস্ক: সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়াই ভারত সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কুচকির ইনজুরির কারনে দলে রাখা হয়নি ভেট্টরিকে। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন অফ-স্পিনার জিতান প্যাটেল।
কুচকির ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। তখনই অনুমান করা হয়েছিল, আসন্ন ভারত সফরেও খেলা হবে না তার। শেষপর্যন্ত তাই হল। ইনজুরির কারনে ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না কিউইদের দলের সবচেয়ে সফল স্পিনার ভেট্টরিকে।
তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ৩২ বছর বয়সী স্পিনার জিতান প্যাটেল। এ ব্যাপারে নিউজিল্যান্ড দলের প্রধান নির্বাচক কিম লিটলজন বলেন, ‘ভেট্টরির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জিতান প্যাটেল। গত বছর দল থেকে বাদ পড়ার পর থেকেই ইংলিশ কাউন্টিতে খেলছেন তিনি। সেখানে দারুন ফর্মে আছেন ওয়ার্কশায়ারের এই স্পিনার। ফলে সুযোগ পাবার দাবী রাখে প্যাটেল’।
ওয়েস্ট ইন্ডিজ সফরে খারাপ পারফরমেন্সের কারনে দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ডিন ব্রাউনলি। ক্যারিবীয় সফরে দুই টেস্টে ব্যাট হাতে ১৫ দশমিক সাত পাঁচ গড়ে মাত্র ৬৩ রান করেন তিনি। তাই ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়তে হল ব্রাউনলিকে। তার জায়গায় প্রায় দেড় বছর পর দলে সুযোগ পেলেন অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন। সর্বশেষ ২০১১ সালের জানুয়ারীতে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলেছিলেন ৩১ বছর বয়সী ফ্রাঙ্কলিন।
এদিকে, ভারত সফর দিয়ে নিউজিল্যান্ড দলের কোচ হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন মাইক হেসসন। এবারের ভারত সফরে দুটি করে টেস্ট ও টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। হায়দ্রাবাদে আগামী ২৩ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
নিউজিল্যান্ড দল : রস টেইলর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ড্যানিয়েল ফ্লিন, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাকালাম, তারুন নেথুলা, জিতান প্যাটেল, টিম সাউদি, ক্রুগার ভান উইক, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও কিন উইলিয়ামসন।

// ঢাকা, ০৭ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.