ভেস্তে যেতে পারে জাতীয় নির্বাচন, গার্ডিয়ানের আশঙ্কা - কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান হলেন মেহের আফরোজ চুমকি - এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগস্টে শুরু হবে: যোগাযোগমন্ত্রী - গ্রামে প্রযুক্তি সুবিধা দিতে প্রকল্প অনুমোদন
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

অলিম্পিক শীর্ষস্থান চীনের দখলে

বাংলাটাইমস ডেস্ক: অলিম্পিকে ৩১টি সোনা, ১৯টি রুপা এবং ১৪টি ব্রোঞ্জসহ মোট ৬৪টি পদক নিয়ে শীর্ষস্থান এখনো চীনের দখলে। ২৯টি সোনা, ১৫টি রুপা এবং ১৯ টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর মোট ৪০টি পদক পেয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ব্রিটেন।

অলিম্পিকের দশম দিনে নারীদের সেইলিংয়ে চীনের হয়ে ৩১তম সোনা জিতলেন ঝু লিচিয়া। নেদারল্যান্ডসের মেরিট বৌমিস্টার রুপা এবং বেলজিয়ামের এভি ভ্যান একার জেতেন ব্রোঞ্জ। এদিকে, পুরুষদের সেইলিংয়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার টম স্লিংসবাই। আর রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সাইপ্রাসের কন্টিডেসকে। দেশের হয়ে অলিম্পিকে প্রথম পদক জিতলেন তিনি। ব্রোঞ্জ জিতেছেন সুইডেনের রাসমাস মাইরগ্রেন।

নারীদের জিমন্যাস্টের আনইভেন বারে স্বদেশি ভিক্টোরিয়া কোমোভা ও যুক্তরাষ্ট্রের গ্যাবরিয়েল ডগলাসকে পেছনে ফেলে সোনা জিতলেন রাশিয়ার আলিয়া মুসতাফিনা। চীনের কেশিন হে রুপা এবং ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের এলিজাবেথ টোয়েডেল। পুরুষদের ভোল্টে ১৬.৫৩৩ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন কোরিয়ার ইয়ান হাক শেওন। ১৬.৩৯৯ পয়েন্ট নিয়ে রুপা জেতেন রাশিয়ার ডেনিস আবলিয়াজিন এবং ১৬.৩১৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন ইউক্রেনের ইগর রাদিভিলভ।

পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার গিওভানি। ইটালির ফ্যাবরিজি রুপা এবং ব্রোঞ্জ জিতেছেন কুয়েতের আলদেহানি।
// ঢাকা, ০৭ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.