সংলাপের আহ্বান জানালো বিএনপির - ব্যর্থদের উপদেশ সরকার কেন শুনবে: প্রধানমন্ত্রী - ২০১২ সালে বাংলাদেশে হত্যা ৩০, গুম ১০: অ্যামনেস্টি - বিজিএমইএ ভবন না ভাঙতে আপিল
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

মহিউদ্দিন চৌধুরীর তিন মামলা বাতিল

বাংলাটাইমস রিপোর্ট: চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।
২০০৩ সালে চট্টগ্রাম শহরের নূপুর সিনেমা হলের হোল্ডিং ট্যাক্স কমিয়ে দিয়ে করপোরেশনের ক্ষতিসাধনের অভিযোগে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আলাদা তিনটি মামলা হয়। এই তিন মামলা বাতিল চেয়ে মহিউদ্দিন চৌধুরী হাইকোর্টে আলাদা আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি ও মামলার কার্যক্রম স্থগিত করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী হরিসাধন দেবব্রহ্মণ। তিনি বলেন, মামলার এজাহারে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১৯৯৪-৯৫ অর্থবছরে তিন লাখ, ১৯৯৭-৯৮ অর্থবছরে তিন লাখ ও ২০০০-০১ অর্থবছরে তিন লাখ টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।
// ঢাকা, ০৬ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.