রোববার ১৮ দলের হরতাল - সংসদে এসে নির্বাচন নিয়ে যে কোনো প্রস্তাবের আহ্বান প্রধানমন্ত্রীর - সংলাপের বিষয় স্পষ্ট করলে যেকোনো জায়গায় বসতে রাজি বিএনপি: দুদু - রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

রেকর্ড গড়ে সোনা জিতলেন বোল্ট

বাংলাটাইমস ডেস্ক: লন্ডন অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড টাইমিং করে সোনা জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। তিনি সময় নিয়েছে ৯. ৬৩ সেকেন্ড। তারই স্বদেশি ইয়োহান ব্লেক ৯. ৭৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর ৯. ৭৯ সেকেন্ড টাইমিং করে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ব্রোঞ্জ জিতে নিয়েছেন। চার বছর আগে বেইজিংয়ে ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে আগের অলিম্পিক রেকর্ডও গড়েছিলেন বোল্ট। রোববার শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি বোল্টের। শুরুতে পেছন দিকেই ছিলেন। কিন্তু শেষ ৫০ মিটারে সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়েছেন তিনি।

রুপা জেতা ইয়োহান ব্লেক (৯.৭৫ সেকেন্ড) এবং ব্রোঞ্জ জেতা জাস্টিন গ্যাটলিন (৯.৭৯ সেকেন্ড) নিজেদের ব্যক্তিগত সেরা টাইমিং করেও বোল্টকে হারাতে পারেননি। যদিও সেমিফাইনালে বোল্টের (৯.৮৭) চেয়ে গ্যাটলিন (৯.৮২) ও ব্লেকের (৯.৮৫) টাইমিং ভালো ছিল। কিন্তু শেষ হাসি ‘বজ্র-বোল্ট’-এরই।

এদিকে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে পদক তালিকার শীর্ষস্থান নিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে। অলিম্পিকের নবম দিন শেষে ৩০টি সোনা, ১৭টি রুপা এবং ১৪টি ব্রোঞ্জসহ মোট ৬১টি পদক জিতে আবারো পদক তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে চীন। ২৮ টি সোনা, ১৪টি রুপা এবং ১৮টি ব্রোঞ্জসহ মোট ৬০ টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। আর ৩৭টি পদক নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ব্রিটেন।

নারীদের ভারোত্তোলোনে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন চীনের ঝৌ লুলু। তিনি ফাইনালে ১৮৭ কেজি এবং মোট ৩৮৭ কেজি উত্তোলন করেন। তার চেয়ে এক কেজি কম নিয়ে রুপা জিতেছেন রাশিয়ার তাতিয়ানা কাশিরিনা। লন্ডন অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম সোনা জিতেছেন হামিদ সোরিয়ান। ৫৫ কেজি ওজন ক্যাটাগরির গ্রেকো রোমান রেসলিংয়ে এ সোনা জেতেন তিনি।

৪১৪ পয়েন্ট নিয়ে নারীদের ডাইভিংয়ে সোনা জিতেছেন চীনের উ মিনজিয়াং। পুরুষদের ফ্লোর এক্সারসাইজ জিমন্যাস্টিক্সের সোনাটাও চীনের দখলে। চমৎকার কলাকৌশল দেখিয়ে প্রথম হন জৌ কাই। পুরুষদের সাইক্লিং অনিয়ামে শুরুতেই ক্র্যাশ করেছিলেন ডেনমার্কের নরম্যান হ্যানসন। তবে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে টাইম ট্রায়ালে ফিরে আসেন তিনি। নরম্যান সোনা, ফ্রান্সের ব্রায়ান কোকুয়ার্ড রুপা এবং ব্রিটেনের এড ক্ল্যান্সি ব্রোঞ্জ জিতে নেন। পুরুষদের একক সেইলিংয়ে ব্রিটেনকে সোনা জেতান এইনসিল। তৃতীয় সোনা জিতে অলিম্পিকের সবচেয়ে সফল সেইলর হলেন এইনসিল। রুপা জিতেছেন ডেনমার্কের জোনাস। মেন স্টারস দ্বৈত সেইলিংয়ে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে সুইডেন। সবার আগে লক্ষ্যে পৌঁছান ফ্রেডরিক লুফ এবং ম্যাক্স স্যালমিয়েন জুটি। রুপা জিতেছে ব্রিটেন আর ব্রোঞ্জ জিতেছে ব্রাজিল।
// ঢাকা, ০৬ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.